শিরোনাম
এক মাসের ব্যবধানে আবারো বাড়ল এলপিজির দাম বিচার বিভাগের স্বাধীনতা ও বিচারকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে ইরান যুদ্ধে কতটা প্রভাব ফেলবে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফল? শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা তৈরির পাঁয়তারা কঠোরভাবে দমন করা হবে দক্ষিণ সুরমায় ডাম্প ট্রাক থেকে ৪৯০ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২ দলের নীতিগত বিচ্যুতির অভিযোগ তুলে কুড়িগ্রামে এনসিপি নেতার পদত্যাগ টানা পাঁচ মাস প্রবাসী আয় ৩০০ কোটি ডলারের নিচে, বাড়ছে ডলারের দাম ছড়িয়ে পড়া ভিডিওতে অপু বিশ্বাসকে হঠাৎ চুমু, নেপথ্যে কী সাফে খেলা হচ্ছে না রোনান সুলিভানের রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি বাংলাদেশ লেবার পার্টির

তাহসিফের মৃত্যুর প্রকৃত সত্য উদঘাটন চায় রাওয়া

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ৩১ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ২৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

তাহসিফের মৃত্যুর প্রকৃত সত্য উদঘাটন চায় রাওয়া

বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের আহ্বান জানিয়েছে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কর্মকর্তা কল্যাণ সমিতি (রাওয়া)। একই সঙ্গে এ ঘটনায় পুঙ্খানুপুঙ্খ তদন্ত ও জড়িতদের বিচার দাবি করেছে সংগঠনটি।

শনিবার দুপুরে রাজধানীর উত্তরা ১৮ নম্বর সেক্টরের রাজউক অ্যাপার্টমেন্ট প্রকল্পের ‘করবী’ ভবনে তাহসিফের বাসায় গিয়ে তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন রাওয়ার নেতারা। এ সময় তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং প্রয়োজনীয় সহযোগিতার বিষয়ে খোঁজ নেন।

সেখান থেকে বেরিয়ে রাওয়ার যুগ্ম সম্পাদক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আবু নওরোজ খুরশিদ আলম বলেন, তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিমের সঙ্গে তাদের কথা হয়েছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সংস্থা ঘটনার অনুসন্ধান করছে। তারা প্রত্যক্ষদর্শীদের বক্তব্য ও সিসিটিভি ফুটেজ যাচাই করছে।

তিনি বলেন, অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের কাছে তাহসিফের মৃত্যু অত্যন্ত কষ্টের। তারা আশা করছেন, দ্রুত প্রকৃত সত্য উদ্ঘাটন করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথ ব্যবস্থা নেবে। রাওয়ার পক্ষ থেকে তাহসিফের পরিবারের পাশে থাকার এবং সব ধরনের সহযোগিতা দেওয়ার কথাও জানান তিনি।

সাবেক সেনা কর্মকর্তা মেজর আল আমিন বলেন, এ ঘটনা তারা পর্যবেক্ষণে রাখবেন। ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত এবং প্রকৃত তথ্য উদঘাটনের পাশাপাশি দায়ীদের বিচার চান তারা।

ক্ষমতাচ্যুত শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও ধারণকারী হিসেবে আলোচনায় থাকা তাহসিফ সাউরির ভাসমান মরদেহ গত বুধবার বিকেলে তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে উদ্ধার করে নৌ-পুলিশ।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ছোট ভাই দীপের ডাকে বাসা থেকে নিজের মোটরসাইকেল নিয়ে বের হন তাহসিফ। দীপের ভাষ্য অনুযায়ী, রাতে একসঙ্গে খাবার খাওয়ার পর উত্তরা হাউজবিল্ডিং এলাকায় তারা আলাদা হয়ে যান।

বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুরের বাবর রোডের বাসা থেকে দীপকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তার দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার সকালে টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে তাহসিফের মোটরসাইকেল উদ্ধার করা হয়। ওই এলাকায় মধ্যরাতে তাহসিফের সঙ্গে যাওয়ার কথাও স্বীকার করেন দীপ।

শুক্রবার পিবিআই কর্মকর্তারা দীপকে নিয়ে টঙ্গীর ওই এলাকা পরিদর্শন করেন। পরে রাতে তাকে নৌ-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এদিকে শুক্রবার রাতে তাহসিফের বাবা এনায়েতুল করিম উত্তরখান থানায় অভিযোগ দিলে সেটি হত্যা মামলা হিসেবে নথিভুক্ত হয়। মামলায় কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ না থাকলেও ঘটনার দিন মধ্যরাত পর্যন্ত তাহসিফের সঙ্গে থাকা দীপকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

নৌ-পুলিশ জানিয়েছে, এ মামলায় দীপের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। তাহসিফের মরদেহ উদ্ধারকারী নৌ-পুলিশের ইউনিটই মামলাটির তদন্ত করবে।

.
আরও

আর্কাইভ ক্যালেণ্ডার

SuMoTuWeThFrSa

ফলো করুন dbmnews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
এডভোকেট আকবর হোসেন
ঠিকানা
  • অনামিকা ৪/২, রোড নং- ১১, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২১৩, বাংলাদেশ।
  • [email protected]