শিরোনাম
এক মাসের ব্যবধানে আবারো বাড়ল এলপিজির দাম বিচার বিভাগের স্বাধীনতা ও বিচারকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে ইরান যুদ্ধে কতটা প্রভাব ফেলবে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফল? শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা তৈরির পাঁয়তারা কঠোরভাবে দমন করা হবে দক্ষিণ সুরমায় ডাম্প ট্রাক থেকে ৪৯০ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২ দলের নীতিগত বিচ্যুতির অভিযোগ তুলে কুড়িগ্রামে এনসিপি নেতার পদত্যাগ টানা পাঁচ মাস প্রবাসী আয় ৩০০ কোটি ডলারের নিচে, বাড়ছে ডলারের দাম ছড়িয়ে পড়া ভিডিওতে অপু বিশ্বাসকে হঠাৎ চুমু, নেপথ্যে কী সাফে খেলা হচ্ছে না রোনান সুলিভানের রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি বাংলাদেশ লেবার পার্টির

পোশাকশ্রমিকদের বিক্ষোভ: জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০১ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৩৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পোশাকশ্রমিকদের বিক্ষোভ: জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী

মজুরি বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের চলমান বিক্ষোভ ও তীব্র অসন্তোষ মোকাবিলায় করণীয় নির্ধারণ করতে জরুরি বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে অর্থ, স্বরাষ্ট্র ও শ্রম মন্ত্রণালয়ের মন্ত্রীসহ ৬-৭ জন মন্ত্রী এবং উপদেষ্টা মাহদী আমিনের অংশগ্রহণে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রী দুদিন আগেই প্রয়োজনীয় নির্দেশ দিলেও শ্রমিক প্রতিনিধি চূড়ান্ত করতে কিছুটা বিলম্ব হওয়ায় পুরো প্রক্রিয়াটি কিছুটা ধীরগতির হয়।

এর আগে একই দিন বেলা সাড়ে ১১টার দিকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে সরকারিভাবে পোশাকশ্রমিকদের জন্য একটি নতুন ‘মজুরি বোর্ড’ গঠনের সিদ্ধান্ত ঘোষণা করা হয়। বোর্ডের চেয়ারম্যান শেখ আশফাকুর রহমানকে মালিক ও শ্রমিক প্রতিনিধি এবং স্বাধীন সদস্যদের সঙ্গে সমন্বয় করে নতুন মজুরি কাঠামো নির্ধারণের প্রক্রিয়া দ্রুত শুরুর দায়িত্ব দেওয়া হয়েছে।

শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, শ্রমিকদের মূল দাবি মেনে বোর্ড গঠন করা হয়েছে। একই সঙ্গে শ্রমিকদের রাস্তা ছেড়ে অবিলম্বে কলকারখানায় ও নিজ নিজ কাজে ফিরে যাওয়ার আহ্বান জানান তিনি।

এদিকে মজুরি বোর্ড গঠনের ঘোষণা আসার পরও কয়েকটি কারখানায় অহেতুক ছুটি ঘোষণা এবং শ্রমিকদের উসকে দেওয়ার পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র দেখছে সরকার। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শ্রমমন্ত্রী অভিযোগ করেন, বিশেষ একটি নিষিদ্ধঘোষিত ছাত্র সংগঠনের সাংগঠনিক সম্পাদক শ্রমিক সেজে বর্তমান আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন।

.
আরও

আর্কাইভ ক্যালেণ্ডার

SuMoTuWeThFrSa

ফলো করুন dbmnews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
এডভোকেট আকবর হোসেন
ঠিকানা
  • অনামিকা ৪/২, রোড নং- ১১, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২১৩, বাংলাদেশ।
  • [email protected]