শিরোনাম
এক মাসের ব্যবধানে আবারো বাড়ল এলপিজির দাম বিচার বিভাগের স্বাধীনতা ও বিচারকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে ইরান যুদ্ধে কতটা প্রভাব ফেলবে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফল? শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা তৈরির পাঁয়তারা কঠোরভাবে দমন করা হবে দক্ষিণ সুরমায় ডাম্প ট্রাক থেকে ৪৯০ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২ দলের নীতিগত বিচ্যুতির অভিযোগ তুলে কুড়িগ্রামে এনসিপি নেতার পদত্যাগ টানা পাঁচ মাস প্রবাসী আয় ৩০০ কোটি ডলারের নিচে, বাড়ছে ডলারের দাম ছড়িয়ে পড়া ভিডিওতে অপু বিশ্বাসকে হঠাৎ চুমু, নেপথ্যে কী সাফে খেলা হচ্ছে না রোনান সুলিভানের রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি বাংলাদেশ লেবার পার্টির

মিরপুরে সড়ক অবরোধ করে আন্দোলনে পোশাক শ্রমিকরা

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ৩১ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ৩৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মিরপুরে সড়ক অবরোধ করে আন্দোলনে পোশাক শ্রমিকরা

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীল মিরপুরে সড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা। এতে মিরপুর-১০ সহ বিভিন্ন এলাকায় যান চলাচল ব্যাহত হয়। শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টার দিকে সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন শ্রমিকরা।

ট্রাফিক মিরপুর বিভাগের পক্ষ থেকে জানানো হয়, শ্রমিকদের আন্দোলনের কারণে এসব এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যরা কাজ করছেন। এ পরিস্থিতিতে এসব এলাকা দিয়ে চলাচলকারী যানবাহনের চালক ও যাত্রীদের হাতে পর্যাপ্ত সময় নিয়ে বের হওয়ার এবং চলাচলের ক্ষেত্রে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে মিরপুর ট্রাফিক বিভাগ।

গত বৃহস্পতিবারও একই দাবিতে মিরপুরের একাধিক এলাকায় সড়ক আটকে বিক্ষোভ দেখান পোশাক শ্রমিকরা। সপ্তাহের শেষ কার্যদিবসে এই অবরোধে সৃষ্টি হওয়া তীব্র যানজটে ভোগান্তিতে পড়েছিলেন ওই পথের যাত্রীরা।

.
আরও

আর্কাইভ ক্যালেণ্ডার

SuMoTuWeThFrSa

ফলো করুন dbmnews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
এডভোকেট আকবর হোসেন
ঠিকানা
  • অনামিকা ৪/২, রোড নং- ১১, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২১৩, বাংলাদেশ।
  • [email protected]